• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ১৫:২৪
অ+
অ-
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জন নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয় ৯ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগ নারী ও শিশু। শনিবার (১ নভেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দিন একাদশী উপলক্ষ্যে কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন সাধারণ মানুষ। অতিরিক্ত ভিড়ে সেখানে পদদলনের ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষে ভিড়ে মন্দিরটিতে দম বন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন নিজেদের বাঁচানোর চেষ্টা করেন নারীরা। এ সময় তাদের হাতে পূজার ঝুড়ি ছিল।

পরবর্তীতে ভিড় কমার পর দেখা যায় অনেকের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কেউ কাউকে উদ্ধার করতে পারছিলেন না। পরবর্তীতে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
জাকির নায়েককে নিজেদের কাছে তুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান ভারতের
‘মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত’— দারফুরে ঘরে ঘরে হত্যাযজ্ঞ

‘মিনি ত্রিরুপাতি’ নামে পরিচিত এ মন্দিরটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় না বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। একাদশী উপলক্ষ্যে হাজার হাজার মানুষের সমাগম হবে জানা সত্ত্বেও মন্দির কর্তৃপক্ষ প্রশাসনকে কিছু জানায়নি। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে নির্মাণ কাজ চলছিল।

বিজ্ঞাপন

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতরা চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি পাবেন।

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

ইরানকে সহায়তা করছে রাশিয়া

ইরানকে সহায়তা করছে রাশিয়া

মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

ইরানে কি সরকারের পতন ঘটবে?

ডি ফ্যাক্টো সুপ্রিম লিডার লারিজানি নিহতের গুঞ্জনইরানে কি সরকারের পতন ঘটবে?