• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নেচে গেয়ে ইউরোপ মাতাচ্ছে সৌদির একমাত্র নারী ব্যান্ড দল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ১৮:১৩
অ+
অ-
নেচে গেয়ে ইউরোপ মাতাচ্ছে সৌদির একমাত্র নারী ব্যান্ড দল
শুধুমাত্র নারীদের নিয়ে তৈরি সৌদির রক ব্যান্ড সিরা

সৌদি আরবে নারীদের তৈরি একমাত্র রক ব্যান্ড ‘সিরা’ এখন ইউরোপ মাতাচ্ছে। তারা জার্মানি ও সুইজারল্যান্ডের পর এখন আছে যুক্তরাজ্যে। সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রক ব্যান্ডটির যুক্তরাজ্যের লন্ডন সফর ও সেখানে গান পরিবেশনের বিষয়টি প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়েছে। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কুইন এলিজাবেথ হলে তারা গান পরিবেশন করেন।

তাদের গানের ভাষা আরবি। তবুও লন্ডনের স্রোতারা তাদের গান উপভোগ করেছেন বলে জানিয়েছেন ব্যান্ডটির গায়িকা নোরা। তিনি দ্য ন্যাশনালকে বলেছেন, “যদিও মানুষ আমাদের ভাষা বোঝে না। কিন্তু আমরা যে আবেগ গানে দেই সেটি স্রোতারা বুঝতে পারেন। হয়ত তারা একটি অক্ষরও না বুঝে যে এনার্জি দেখিয়েছে, এটি ছিল বড় বিষয়।”

নোরা তাদের পরবর্তী অ্যালবাম ‘সারাব’ থেকে গান পরিবেশন করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ঊষা খ্রিস্টান হবে না, বিতর্কের জেরে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিশ্বে প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

লন্ডনে তাদের গান গাওয়া ছিল একটি মাইলস্টোন। কারণ সৌদির কোনো ব্যান্ড লন্ডনে এর আগে গায়নি।

চার নারীর এ ব্যান্ড দলের দুজন এর আগে যুক্তরাজ্যে ছিলেন। এর দলটির ড্রামার, যার ডাক নাম ‘থিং’ তিনি ২০০৮ সালে লন্ডনে ডিজাইনের ছাত্রী ছিলেন। তিনি আবার ১২ বছর পর ইউরোপের অন্যতম ব্যস্ততম এ শহরটিতে গেছেন। অপর দিকে ‘হায়া’ নামে আরেক সদস্য ২০১৯ সালে মাস্টার্স ডিগ্রি নিতে লন্ডনে ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র : দ্য ন্যাশনাল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরববিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

সৌদিতে ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসবে শুক্রবার

সৌদিতে ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসবে শুক্রবার

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ