• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
অস্ত্রের বিনিময়ে তাদের মুক্তির প্রস্তাব মিসরের

সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ২২:৫৮
অ+
অ-
সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
সুড়ঙ্গের ভেতর হামাসের এক যোদ্ধা -পুরোনো ছবি/রয়টার্স

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার সুড়ঙ্গের ভেতর আটকে আছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক ডজন যোদ্ধা। রাফা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকায় যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও ওই যোদ্ধারা বের হতে পারছেন না।

বিজ্ঞাপন

তারা যেন সেখান থেকে বের হয়ে যেতে পারেন সেজন্য একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী মিসর। দেশটি বলেছে, হামাস যোদ্ধাদের প্রস্তাব দেওয়া হবে যদি তারা অস্ত্র জমা দেয় তাহলে তাদের সুড়ঙ্গ থেকে বের হয়ে যেতে দেওয়া হবে। তবে শর্ত অনুযায়ী সুড়ঙ্গ থেকে বেরিয়ে তাদের গাজাও ছাড়তে হবে।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, যুদ্ধবিরতির সময় দখলদার ইসরায়েল যে কথিত ‘হলুদ লাইন’ স্থাপন করেছে, রাফার সেসব স্থানে হামাস যোদ্ধারা আটকে আছেন।

আরও পড়ুন
আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা

বিজ্ঞাপন

এ বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা দ্বিধাবিভক্ত হয়ে আছেন। কেউ বলছেন, হামাস যোদ্ধাদের তারা বের হতে দেবেন না। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এখন এসব যোদ্ধাকে নিরাপদে বের হতে ইসরায়েলকে চাপ দিচ্ছে। তবে ইসরায়েল এর বিনিময়ে অন্য কিছু আদায় করে নিতে চাচ্ছে।

গতকাল ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, যদি তাদের সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ হামাস ফেরত দেয় তাহলে আটকে পড়া যোদ্ধাদের তারা নিরাপদে সরে যেতে দেবেন।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের