• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১৬:২৫
অ+
অ-
সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকা পড়েন তারা। এই যোদ্ধারা যেখানে আছেন সেসব স্থান এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

গতকাল হামাস রাফা থেকে লেফটেনেন্ট হাদার গোল্ডিন নামে এক ইসরায়েলি সেনার মরদেহ খুঁজে বের করে। যিনি ২০১৪ সালের গাজা যুদ্ধে নিহত হয়েছিলেন। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছিলেন, হামাস যদি গোল্ডিনের মরদেহ ফেরত দেয় তাহলে রাফাতে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান দেবেন তারা।

তবে এর আগে এসব হামাস যোদ্ধাকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের কথিত সাধারণ ক্ষমা ঘোষণা করবে।

আরও পড়ুন
সুড়ঙ্গে আটকে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের বের হওয়ার সুযোগ তৈরি
যুদ্ধ লাগলে বৃদ্ধ-যুবক সবাই লড়াইয়ে নামবে, আফগান মন্ত্রীর হুঁশিয়ারি

বিজ্ঞাপন

এই শর্তের জেরে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ শব্দ তাদের অভিধানে নেই। তারা হুঁশিয়ারি দিয়েছে হামাসের এসব যোদ্ধার সঙ্গে যদি ইসরায়েলি সেনাদের কোনো ধরনের সংঘর্ষ হয় তাহলে এর দায় দখলদারদের নিতে হবে।

হামাস বলেছে, “ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেডের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। আমাদের নীতিতে আত্মসমর্পণ অথবা শত্রুর কাছে নিজেদের সমর্পণ বিষয়ক কিছু নেই। যুদ্ধবিরতি যেন অক্ষুন্ন থাকে সেটি মধ্যস্থতাকারী দেশগুলোকে নিশ্চিত করতে হবে।”

এদিকে লেফটেনেন্ট হাদার গোল্ডিনের মরদেহ আজ স্থানীয় সময় দুপুর ২টায় ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। এরপরই জানা যাবে হামাসের এসব যোদ্ধার ভাগ্যে কি ঘটবে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধফিলিস্তিনগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত