• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সৌদির যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৫:৫৬
অ+
অ-
সৌদির যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প 

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবারের (১৮ নভেম্বর) এ বৈঠকের পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

ওই সময় ২০১৮ সালে হত্যার শিকার হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হন ট্রাম্প। তিনি বলেন আমাদের অতিথিকে (যুবরাজ) ব্রিবত করতে আপনি এমন প্রশ্ন করেছেন।

২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন জামাল। তাকে হত্যার পর মরদেহের বেশিরভাগ অংশ গলিয়ে ফেলা হয়। সৌদি থেকে একটি হিট স্কোয়াড এসে এই হত্যাকাণ্ড ঘটায়। বলা হয়ে থাকে, যুবরাজ সালমানের সরাসরি নির্দেশনায় জামালকে হত্যা করা হয়।

তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে সালমান কিছু জানেন না বলে দাবি করেছেন ট্রাম্প। এছাড়া জামাল খাসোগিকে ‘অত্যন্ত বিতর্কিত’ হিসেবে অভিহিত করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৩

সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আপনি যার সঙ্গে কথা বলেছেন, অনেক মানুষ আছে এই ভদ্রলোককে (যুবরাজ) পছন্দ করেন না। আপনি তাকে পছন্দ করুন না আর না করুন, অনেক কিছু হয়, কিন্তু যুবরাজ এ ব্যাপারে (হত্যাকাণ্ড) কিছু জানেন না। এ নিয়ে আর কিছু বলার দরকার নেই। আমাদের অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করেছেন। এসব প্রশ্নের কোনো দরকার নেই।”

ট্রাম্পের এ মন্তব্য তার নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গেই সাংঘর্ষিক। ২০২১ সালে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন, যুবরাজ সালমান নিজে জামালকে হত্যার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে এই সফরে যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান।

সূত্র: এএফপি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরববিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রসৌদি যুবরাজডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়