বিজ্ঞাপন

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প বলেন, ‘ঘটনা ঘটেই যায়’

অ+
অ-
সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প বলেন, ‘ঘটনা ঘটেই যায়’

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে “কিছুই জানতেন না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এই কথা বলেন।

বিজ্ঞাপন

২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার জন্য সৌদি এই যুবরাজ অভিযানের অনুমোদন করেছিলেন- ২০২১ সালে এমন একটি মূল্যায়ন করেছিলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

তবে ট্রাম্পের মন্তব্য ওই মূল্যায়নের বিপরীত তথ্য দিচ্ছে।

কোনো ধরনের অন্যায় কাজ করার কথা অস্বীকার করে যুবরাজ সালমান হোয়াইট হাউসে বলেছেন, “খাসোগির মৃত্যুর তদন্তের জন্য সৌদি আরব যথাযথ সব কাজ করেছে।” হত্যাকাণ্ডটিকে ‘বেদনাদায়ক’ বলেও অভিহিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

জামাল খাসোগির হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্ককে নাড়িয়ে দিয়েছিল। এর ফলাফল এত গভীর ও সুদূর প্রসারি ছিল যে ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স।

মঙ্গলবার ওভাল অফিসে ওই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করেছিলেন এমন একজন সাংবাদিককে ট্রাম্প পাল্টা আক্রমণ করেন।

তিনি বলেন, “আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন। আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তাকে অনেকেই পছন্দ করতেন না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেই যায়।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “কিন্তু ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের।”

সূত্র : বিবিসি বাংলা

এসএমডব্লিউ