• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

‘হার্টে গুলি করেছে’, বাবা-মায়ের মৃত্যুর বর্ণনা দিলো গাজার অবুঝ শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১৯:১৫
অ+
অ-
‘হার্টে গুলি করেছে’, বাবা-মায়ের মৃত্যুর বর্ণনা দিলো গাজার অবুঝ শিশুরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এতে সেখানকার অনেক শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। আবার অনেক বাবা-মা হারিয়েছে তাদের সন্তানকে।

বিজ্ঞাপন

সেখানকার অনেক শিশু এত ছোট বয়সে এতিম হয়ে গেছে যে, তারা এখনো বোঝেনি জীবন থেকে কি হারিয়ে ফেলেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (২৪ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, গাজার শিশুদের সঙ্গে কথা বলছেন একজন। তাদের জিজ্ঞেস করছে তাদের বাবা-মা কেউ মারা গেছে কি না।

এরমধ্যে এক ছেলে শিশুকে বলতে শোনা যায়, “আমার বাবা-মা দুজন মারা গেছে।” এক মেয়ে সহপাঠীকে দেখিয়ে শিশুটি বলে, “তার বাবা মারা গেছে’।”

বিজ্ঞাপন

ওই ব্যক্তি তখন জিজ্ঞেস করেন, “সত্যি? তোমার বাবা মারা গেছে?” আরেক শিশুকে দেখিয়ে তিনি বলেন, “ওর বাবাও মারা গেছে’?”

তখন পাশের শিশুটি বলে, “না ওর মা মারা গেছে।” মেয়েটি তার বাবার মৃত্যুর বর্ণনা দিয়ে বলে, “নাবলুসে আমার বাবা মারা গেছে।” ছেলে শিশুটি বলে “আমার বাবা মারা গেছে মেরাজে।” কিভাবে মারা গেছে জিজ্ঞেস করার পর ছেলেটি বলে, “আমার বাবা আটার বস্তা আনতে গিয়েছিল। যেন আমরা খেতে পারি।”

এরপর তিনি শহীদ হয়ে ফিরে এসেছেন? এমন প্রশ্নের জবাবে শিশুটি হ্যা সূচক জবাব দেয়। তোমার বাবার জন্য কি দুঃখ লাগে? মাথা নেড়ে হ্যাঁ উত্তর দেয় সে।

বিজ্ঞাপন

মেয়েটি তখন বলে, “আমার বাবাকে তিনটি গুলি করেছে।” ছেলেটি তার হার্টের দিকে ইশারা করে দেখায়, “আমার বাবাকে এখানে গুলি করেছে।”

প্রশ্নকারী তখন জিজ্ঞেস করেন তুমি কোন পরিবারের সন্তান। শিশুটি বলে ‘ওদা’। তোমরা কি এখন জেইতুনে থাকো এ প্রশ্নের জবাবে শিশুটি বলে ‘হ্যাঁ’।

এরপর মেয়ে শিশুটিকে তার বাবার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার বাবার নাম ছিল ফাদি। কীভাবে মারা গেছে প্রশ্নের উত্তরে সে বলে, “নাবলুসে, লাকড়ি কুড়াতে গিয়েছিল। যেন সেগুলো বিক্রি করে আমাদের জন্য আটা কিনে আনতে পারে। কিন্তু তিনি মৃত অবস্থায় ফিরে এসেছিলেন।”

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১