• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কষ্ট লাঘবে মেরে ফেলা হলো ১৪১ বছর বয়সী কচ্ছপকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৫
অ+
অ-
কষ্ট লাঘবে মেরে ফেলা হলো ১৪১ বছর বয়সী কচ্ছপকে

এক শতাব্দিরও বেশি সময় ধরে প্রিয় খাবার রোমাইন লেটুস এবং ক্যাকটাস ফল খাওয়া কচ্ছপ গ্রাম্মা মারা গেছে। মূলত কষ্ট লাঘব করতে কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো চিড়িয়াখানার সবচেয়ে পুরোনো অভিবাসী ছিল।

বিজ্ঞাপন

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কচ্ছপটির বয়স ছিল প্রায় ১৪১ বছর। সে গত ২০ নভেম্বর শেষবারের মতো পৃথিবীতে শেষ নিশ্বাস নেয়।

সান দিয়াগো চিড়িয়াখানায় কচ্ছপটি কবে এসেছিল সেটি স্পষ্ট নয়। তবে কেউ কেউ মনে করেন ১৯২৮, আবার কেউ মনে করেন ১৯৩১ সালের দিকে ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে গালাপাগোস প্রজাতির কচ্ছপটি সান দিয়াগোতে এসেছিল।

কচ্ছপটি দুটি বিশ্বযুদ্ধ এবং ২০ জন আলাদা মার্কিন প্রেসিডেন্টকে দেখেছে। এছাড়া অনেক ঘটনার স্বাক্ষী এটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
কফিনের ভেতর থেকে টোকা, খুলে দেখা গেলো সত্যি বেঁচে আছেন নারী
‘হার্টে গুলি করেছে’, বাবা-মায়ের মৃত্যুর বর্ণনা দিলো গাজার অবুঝ শিশুরা

কচ্ছপটি বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিল। যা সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পায়। এরপর এটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়।

গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আর এটিকে যদি বন্দি অবস্থায় লালন পালন করা হয় তাহলে এ প্রজাতি ২০০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

বিজ্ঞাপন

ইতিহাসে সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ হিসেবে বিবেচনা করা হয় হ্যারিয়েটকে। এটি ১৭৫ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় ছিল। কচ্ছপটিকে ১৮৩৫ সালে গালাপাগোস দ্বীপ থেকে আনা হয়। ওই সময় এটির আকার ছিল একটি খাবারের প্লেটের সমান। যার অর্থ কচ্ছপটির জন্ম হয়েছিল ১৮৩০ সালের দিকে। এটি ২০০৬ সালে মারা যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের