• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১৭:৪৯
অ+
অ-
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন নেতানিয়াহু

নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (৩০ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন পাঠান তিনি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ ১১১ পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন। এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে।

আবেদনপত্রে বলা হয়েছে, “ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবিলা করতে তার সব সময়, ক্ষমতা ও শক্তি ব্যয় করতে পারবেন। অনুরোধটি মঞ্জুর করা হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যেকার দূরত্ব কমাতে সাহায্য করবে, উত্তেজনার তীব্রতা কমাতে পথ খুলে দেবে। ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী তার পুরো সময় দেশের জাতীয় শক্তি মজবুত করার উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন।”

আরও পড়ুন
মানব ওয়াশিং মেশিন তৈরি জাপানের, ধুয়ে দেবে পুরো শরীরকে
ভারতীয় ক্রুসহ জ্বালানিবাহী জাহাজ জব্দ করল ইরান

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সবকিছু যাচাই বাছাই করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় এখনো দেওয়া হয়নি। সাধারণত আদালত রায় দেওয়ার পর প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করতে পারেন। কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগেই ক্ষমা চেয়েছেন। তবে এক্ষেত্রেও প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন। যদিও এটি খুবই বিরল ঘটনার একটি হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনটি আলাদা মামলা করা হয়েছে। এরমধ্যে একটি মামলা হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে। প্রত্যেক মামলায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। নেতানিয়াহুর বিচার ২০২০ সালে শুরু হয়েছিল। কিন্তু এটি এখনো শেষ হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলফিলিস্তিনহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধগাজায় হামলাবেঞ্জামিন নেতানিয়াহু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১