• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬
অ+
অ-
হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করছে ফ্রান্স

হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ বলেন, “আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের নিষিদ্ধ করেছি। শিগগিরই হাই স্কুলেও (মোবাইল ফোন) নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”

“আগামী বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন।”

কেন ফ্রান্সের সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, ভাষণে তারও ব্যাখ্যা দেয়েছেন ম্যাক্রোঁ। তিনি বলেছেন, “হাইস্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার পাশাপাশি সামাজিক মেলামেশার ধারণা অর্জন করে। ফ্রান্সের হাইস্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম ও শিক্ষা সংক্রান্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াও জরুরি।”

বিজ্ঞাপন

“শিক্ষার্থীদের সামাজিকীকরণের ক্ষেত্রে স্মার্টফোন একটি বড় বাধা। আমাদের কিশোর-কিশোরীরা অল্প বয়স থেকেই একাকীত্বে ভোগাসহ বিভিন্ন মানসিক সংকটে ভুগবে— এমনটা আমরা চাই না।”

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ ব্যবহারের জেরে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। অনলাইনে সাইবার বুলিং এবং যৌন হয়রানির শিকার হচ্ছে অনেক স্কুল পড়ুয়া কিশোর-কিশোরী। এছাড়া এই সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বিভিন্ন দেশে একাকিত্বসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী।

অস্ট্রেলিয়া ইতোমধ্যে আইন জারি করে ১৬ বছরের কম বয়েসী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে। চলতি ডিসেম্বর থেকে বাস্তবায়নও শুরু হয়েছে সেই আইনের। মালয়েশিয়াও আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফ্রান্সএমানুয়েল ম্যাক্রোঁ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স