• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১০:০১
অ+
অ-
সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘অপারেশন হোকিয়ে’ শুরু করেছে মার্কিন-সিরীয় যৌথ সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।

বিজ্ঞাপন

শুক্রবার থেকেই অভিযান শুরু হয়েছে— উল্লেখ করে বিবৃতিতে হেগসেথ বলেন, “আজ শুক্রবার থেকে সিরিয়ায় অপারেশন হোকিয়ে শুরু করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। আইএস গোষ্ঠীর যোদ্ধাদল, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হচ্ছে।”

সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বর্তমানে মোট ১ হাজার সেনা আছে। গত সপ্তাহের শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় একটি মার্কিন-সিরীয় গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল আইএস। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মার্কিন সেনা এবং তাদের এক দোভাষী এবং আহত হন আরও ৩ জন মার্কিন সেনা।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে হামলাকারীর পরিচয় উদ্ধার করেছেন। তারা জানিয়েছেন, হামলাকারী একসময় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। বর্তমানে আইএসের যোদ্ধা হিসেবে কাজ করছেন তিনি।

বিজ্ঞাপন

গত সপ্তাহে মার্কিন সেনাদের ওপর ঘটা হামলার জবাব দিতেই ‘অপারেশন হোকিয়ে’ অভিযান শুরু হয়েছে বলে শুক্রবারের বিবৃতিতে জানিয়েছেন পিট হেগসেথ। তিনি আরও বলেছেন, শুক্রবার সিরিয়ায় আইএসের ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অভিযানে ব্যবহার করা হয়েছে এফ-১৫ এবং এ-১০ যুদ্ধবিমান, অ্যাপাচে হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম।  

“এটা কোনো যুদ্ধের শুরু নয়, বরং এই অভিযান হলো প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ। আজ আমরা বেশ কয়েকজন শত্রুকে হত্যা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে”, বিবৃতিতে বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “সিরিয়ায় মার্কিন বাহিনী খুব গুরুতর প্রতিশোধ নিচ্ছে এবং এতে সিরিয়ার সরকার পূর্ণ সমর্থন জানিয়েছে।”

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রসিরিয়াআইএস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

বলেছে ইরানের বিপ্লবী গার্ডআমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে

বললেন ট্রাম্পইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে

ট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে

বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে