• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৫
অ+
অ-
যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মাঝ-আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি উড়োজাহাজের একজন পাইলট নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার নিউ জার্সির হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

হ্যামন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উড়োজাহাজ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি উড়োজাহাজের সংঘর্ষের পর একটি উড়োজাহাজ দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজের আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের ওপর মাঝ-আকাশে একটি এনস্ট্রম এফ–২৮এ উড়োজাহাজের সঙ্গে আরেকটি এনস্ট্রম ২৮০সি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। উভয় উড়োজাহাজে কেবল পাইলটই ছিলেন। তাদের একজন নিহত হয়েছেন। এছাড়া অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ

বিজ্ঞাপন

দুর্ঘটনাস্থলের কাছে একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো বলেন, ওই দুই পাইলট নিয়মিত তার রেস্তোরাঁয় আসতেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি বলেন, তিনি ও অন্য ক্রেতারা উড়োজাহাজ দু’টিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। এরপর একটি উড়োজাহাজ নিচের দিকে পাক খেতে শুরু করে, তার পরপরই অন্যটিও একইভাবে নেমে আসে।

তিনি বলেন, এটা ভীষণ ধাক্কা দেওয়ার মতো। ঘটনাটি ঘটার পর থেকে আমি এখনো কাঁপছি।

— ShanghaiEyeofficial (@ShanghaiEye) December 29, 2025

বিজ্ঞাপন

হ্যামন্টনের বাসিন্দা ড্যান ডেমশেক স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি১০-কে বলেন, তিনি ব্যায়ামাগার থেকে বের হচ্ছিলেন, এমন সময় ব্যাপক শব্দ শুনতে পান এবং দুটি উড়োজাহাজকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে দেখেন।

তিনি বলেন, সঙ্গে সঙ্গেই প্রথম উড়োজাহাজটি সোজা অবস্থা থেকে উল্টে গিয়ে দ্রুত ঘুরতে শুরু করে এবং আকাশ থেকে নিচে পড়তে থাকে। এরপর মনে হলো দ্বিতীয় উড়োজাহাজটি কিছুক্ষণের জন্য ঠিকই ছিল। তারপর আরেকটি বিকট শব্দ বা এমন কিছু শোনা গেল... এরপর সেটিও দ্রুত ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে।

হ্যামন্টন নিউ জার্সির দক্ষিণাঞ্চলের আটলান্টিক কাউন্টিতে অবস্থিত প্রায় ১৫ হাজার মানুষের একটি শহর। এটি ফিলাডেলফিয়া থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ফ্রিল বলেন, এই উড়োজাহাজ দুর্ঘটনার কারণ জানতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে।

এফএএ ও এনটিএসবির সাবেক দুর্ঘটনা তদন্তকারী কর্মকর্তা অ্যালান ডিল বলেন, তদন্তকারীরা প্রথমেই দুই পাইলটের মধ্যে কোনও যোগাযোগ হয়েছিল কি না এবং তারা একে অপরকে দেখতে পেয়েছিলেন কি না—তা পর্যালোচনা করবেন।

সূত্র: এনবিসি নিউজ।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান দুর্ঘটনানিহতযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে যা জানা গেছে

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে যা জানা গেছে

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক