• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮
অ+
অ-
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ ইসরায়েলের

ইরানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েল ও মিত্রস্থানীয় আরব দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বিস্তৃত বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সেই বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বলেছেন, এটা সত্যি যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন তীব্র আকার নিচ্ছে, তবে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রি সরকার এখনও এত দুর্বল অবস্থায় পৌঁছায়নি, যে মার্কিন সামরিক অভিযানে নিশ্চিতভাবে তাদের পতন ঘটানো যাবে।

তাদের মতে, যখন এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে সামরিক অভিযান চালালে ইরানে ক্ষমতাসীন সরকারের পতন ঘটবে— তখনই অভিযান চালানোর আদর্শ সময়। তার আগ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত হবে বাইরে থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া, যার জেরে ইরানের বিক্ষুব্ধ জনতা উপকৃত হয়, ক্ষমতাসীন ইসলামপন্থি প্রজাতন্ত্রের শাসকগোষ্ঠী চাপে থাকে এবং কোনো দেশ যেন ইরানের সরকারের পাশে দাঁড়াতে না পারে।

ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি ইসরায়েলের পরামর্শেই নিয়েছেন।

বিজ্ঞাপন

তবে মার্কিন কর্মকর্তারা আভাস দিয়েছেন যে ইরানে হামলার পরিস্থিতি এলে সে সময় তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম মিত্র কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বর্তমান পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক অভিযান চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়বে।

এদিকে একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী

বলেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীহরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী

ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস

ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প