• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫
অ+
অ-
নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ কারণে ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হলো।

বিজ্ঞাপন

এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেসব জায়গায় আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা পরিহার করে চলাচল করতেও আহ্বান জানিয়েছে তারা।

গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে।

গত ২৮ ডিসেম্বর থেকেই ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের সূত্রপাত হলেও দ্রুত সময়ে এটি সহিংস রূপ ধারণ করে। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে কিছু সেনাকে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কার মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরে যেতে বলেছে দেশটি।

বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিন কূটনীতিক বার্তাসংস্থাটিকে বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যেই তাদের সরে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

দোহার আল-উদেইদ মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছেন।

এক কূটনীতিক বলেছেন, “এটি কেবল অবস্থানের একটি পরিবর্তন। ঘাঁটি ছাড়ার কোনো নির্দেশনা নয়।” সেনাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ বলা হয়েছে এমন কিছু সম্পর্কেও জানেনা বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতইরানের খবরযুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী

বলেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীহরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী

ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস

ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প