• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫৬
অ+
অ-
যুক্তরাষ্ট্রে চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

যুক্তরাষ্ট্রে নিজের স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয়। পারিবারিক দ্বন্দ্ব থেকে জর্জিয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

আটলান্টার ভারতীয় কনস্যুলেট গুলিতে ভারতীয় নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে।

জর্জিয়ার লরেন্সকেভিলে সিটির একটি বাড়িতে চারজনকে গুলি করা হয়। সেখানে পুলিশ গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

চারজনকে গুলি করা ব্যক্তির নাম বিজয় কুমার। ৫১ বছর বয়সী বিজয় তার স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর এবং হারিস চন্দরকে গুলি করেন।

বিজ্ঞাপন

ওই সময় সেখানে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিন শিশু ছিল। এরমধ্যে ১২ বছর বয়সী শিশুটি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। তার ফোন পেয়ে কয়েক মিনিটের ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গোলাগুলিতে শিশুদের কেউ আহত হয়নি। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা নিজেদের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে আরেকটি বাড়িতে যান। যেখানে নিহত ওই তিনজন ছিলেন। তাদের সঙ্গে বাকি দুই শিশু থাকত।

ঝগড়ার পর নিজের বাড়ি থেকে ওই বাড়িতে তারা কেন গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের ছয় সেনা আহত

ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের ছয় সেনা আহত

৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে, হুমকি ইরানের

ট্রাম্প বললেন— আমরা এক ঘণ্টায় ইরানকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে পারি৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে, হুমকি ইরানের

ইসরায়েলি গ্যাস ফিল্ডে হামলার ইঙ্গিত বিপ্লবী গার্ডের

ইসরায়েলি গ্যাস ফিল্ডে হামলার ইঙ্গিত বিপ্লবী গার্ডের