• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৯
অ+
অ-
মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করলেন ট্রাম্প

নিজেদের অন্যতম এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর ধার্যকৃত রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

যানবাহন বা অটো, কাঠ, ওষুধসহ দক্ষিণ কোরিয়া থেকে আসা বিভিন্ন পণ্যের ওপর অবিলম্বে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কী কারণে শুল্ক বাড়ানো হয়েছে, তাও ব্যাখ্যা করেছেন তিনি।

ব্যাখ্যায় তিনি বলেছেন, “দক্ষিণ কোরিয়ার সরকারের সঙ্গে আমাদের একটি ঐতিহাসিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু দেশটির আইনসভা সেই চুক্তি কার্যকর হতে দেয়নি। এ কারণেই আমি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ কোরিয়া থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

তবে এখানে লক্ষ্যনীয় হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ কোরিয়ার অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়লেও গাড়ির ওপর শুল্ক কমছে। কারণ এর আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর ২৭ শতাংশ শুল্ক ছিল।

বিজ্ঞাপন

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পদক্ষিণ কোরিয়াযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

যুদ্ধের প্রথমদিন আহত হন ইরানের নতুন সুপ্রিম লিডার, ভেঙে গেছে এক পা

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানাল সিএনএনযুদ্ধের প্রথমদিন আহত হন ইরানের নতুন সুপ্রিম লিডার, ভেঙে গেছে এক পা

ইরানি নৌ সেনাদের আটকের চেয়ে হত্যা বেশি মজার— ট্রাম্পকে বলেছেন এক জেনারেল

শ্রীলঙ্কা উপকূলে যুদ্ধজাহাজে সাবমেরিন দিয়ে হামলাইরানি নৌ সেনাদের আটকের চেয়ে হত্যা বেশি মজার— ট্রাম্পকে বলেছেন এক জেনারেল