• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রোহিঙ্গা-গণহত্যা মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৬
অ+
অ-
রোহিঙ্গা-গণহত্যা মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দেশটির ইয়াঙ্গুন শহরে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে কয়েকশ’ মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

শহরের কেন্দ্রস্থলে জাতীয়তাবাদী কর্মী এবং গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুদের ছোট আকারের জাতীয় পতাকা এবং রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করা ব্যানার নিয়ে ঢোলের তালে তালে নাচতে দেখা যায়।

এ সময় উগ্র-জাতীয়তাবাদী কর্মী উইন কো কো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা আজ আমাদের দেশের মর্যাদা, আমাদের দেশের সত্য এবং আমাদের দেশের ন্যায়বিচারের জন্য এখানে জড়ো হয়েছি।

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

তার দাবি, মিয়ানমার এমন এক ভূমি, যেখানে প্রেমময় দয়া বিকশিত হয়। এখানে গণহত্যা বলে কিছু নেই।

মিয়ানমার শুরু থেকেই দাবি করে আসছে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বংশধর এবং ২০১৭ সালের অভিযান চালানো হয়েছিল জঙ্গিদের বিদ্রোহ রুখতে।

মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের চালানো সেই অভিযানের সময় প্রাণ বাঁচাতে দশ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মামলার শুনানি শুরু হয় গত ১২ জানুয়ারি ৷ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষ হওয়ার কথা।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মিয়ানমারমিয়ানমারে সামরিক অভ্যুত্থানরোহিঙ্গা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত