• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩১
অ+
অ-
সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক

সৌদি আরব সফরে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রিয়াদে পৌঁছান এরদোয়ান। এরপর রাজধানীর আল-ইয়ামামাহ প্যালেসে বৈঠকে বসেন তারা।

বিজ্ঞাপন

দেশটির এক কর্মকর্তা বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের আগে এরদোয়ানকে বরণ করে নেন ক্রাউন প্রিন্স সালমান।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যে সৌদিতে গেলেন তার্কিস প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেখানে পর্যবেক্ষক হিসেবে একাধিক আরব দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে আঙ্কারা।

মোহাম্মদ বিন সালমান ও এরদোয়ানের এ বৈঠকের ফাঁকে সৌদি-তার্কিস বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক সৌদির পুরোনো ও নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরবতুরস্কসৌদি যুবরাজএরদোয়ানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই