• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
ইরান নিয়ে হবে আলোচনা

ট্রাম্পের সঙ্গে আজ নেতানিয়াহুর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৭
অ+
অ-
ট্রাম্পের সঙ্গে আজ নেতানিয়াহুর বৈঠক

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে তারা দুজন ইরান নিয়ে আলোচনা করতে পারেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর পর নেতানিয়াহু ও ট্রাম্প বৈঠক করতে যাচ্ছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দেবেন তিনি যেন ইরানের পারমাণবিক কর্মসূচির পাশপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল এবং হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধের জন্যও চাপ সৃষ্টি করেন।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলে যান, “আমি প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব।”

বিজ্ঞাপন

ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় দেবে। কিন্তু মিসাইল ও প্রক্সি বাহিনীকে সহায়তার দাবি প্রত্যাখ্যান করেছে তারা।

ট্রাম্প ও নেতানিয়াহুর এ বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কতা দেন তারা ‘বাড়াবাড়ি রকমের শর্তে রাজি হবেন না।’

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর ষষ্ঠ সফর। যা অন্য যে কোনো নেতার থেকে বেশি।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরযুক্তরাষ্ট্রইসরায়েলবিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্পবেঞ্জামিন নেতানিয়াহুপরমাণু অস্ত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

রয়টার্সের প্রতিবেদনইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের

গুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

বললেন ইরানের প্রেসিডেন্টগুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না