• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে নতুন সরকারবিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫
অ+
অ-
ইরানে নতুন সরকারবিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির

ইরানের শেষ শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। এছাড়া ইউরোপেরর বিভিন্ন দেশেও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রেজা পাহলভি জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গেছেন। সেখান থেকে তিনি ইরানিদের বলেছেন, কাল শনিবার যেন তারা সবাই আবার আন্দোলনে নামেন।

যুক্তরাষ্ট্রে বাস করা রেজ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনো ইরানে ফেরেননি।

গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার।

বিজ্ঞাপন

যেহেতু নিরাপত্তাবাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “এই চেতনাকে ধারণ করে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি—আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা আপনাদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। আপনাদের দাবিগুলো উচ্চকণ্ঠে জানিয়ে দিন। আপনাদের ঐক্যের শক্তি প্রদর্শন করুন। এক অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসকের বিরুদ্ধে জয়ী হবই।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও