• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
দাবি যুক্তরাজ্যের

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮
অ+
অ-
রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির বার্লিনের নিরাপত্তা সম্মেলনে যুক্তরাজ্য জানায়, তারা এবং তাদের মিত্ররা নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা যাচাই করে এমন বিশ্বাসে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, “শুধুমাত্র রুশ সরকারের কাছে এই বিষ প্রয়োগের সুযোগ ছিল।”

নাভালনি সাইবেরিয়ার একটি জেলে বন্দি থাকা অবস্থায় দুই বছর আগে মারা যান।

রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে, রাশিয়ার সরকার যুক্তরাজ্যের এ দাবিকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছে। তবে ব্রিটিশ মন্ত্রী বলেছেন, নাভালনির দেহে এপিবাটিডিন নামের বিষ পাওয়ার বিষয়ে রাশিয়া কোনো কিছু বলেনি। এ বিষ দক্ষিণ আমেরিকার বন্য ব্যাঙের মধ্যে থাকে।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “রাশিয়ার সরকার নাভালনিকে হুমকি হিসেবে দেখত। এই ধরনের বিষ প্রয়োগ করার মাধ্যমে রাশিয়া রাষ্ট্র হিসেবে এটিই প্রমাণ করেছে যে, তাদের হাতে কতটা জঘন্য ও ঘৃণ্য সব অস্ত্র রয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের নিয়ে তারা কতটা চরম আতঙ্কে থাকে।”

তিনি আরও বলেছেন, "সাইবেরিয়ার এক দুর্গম কারাগারে বন্দি থাকা অবস্থায় নাভালনির ওপর এই প্রাণঘাতী বিষ প্রয়োগ করার মতো সামর্থ্য, উদ্দেশ্য এবং সুযোগ—এই তিনটিই কেবল রাশিয়া সরকারের ছিল। তাই তার মৃত্যুর জন্য আমরা তাদেরকেই দায়ী করছি।"

“এপিবাটিডিন প্রাকৃতিকভাবে দক্ষিণ আমেরিকার বন্য বিষাক্ত ব্যাঙের শরীরে পাওয়া যায়। বন্দি অবস্থায় থাকা বা পোষা ব্যাঙের শরীরে এই বিষ তৈরি হয় না, আর রাশিয়ায় এটি প্রাকৃতিকভাবে পাওয়ার কোনো সুযোগই নেই। তাই নাভালনির শরীরে এই বিষের উপস্থিতির পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না।”— যোগ করেন ব্রিটিশ মন্ত্রী।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশিয়াপুতিনবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন : ক্রেমলিন

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন : ক্রেমলিন