বিশ্বের সর্ববৃহৎ রণতরী আসছে ইসরায়েলের দিকে

বিশ্বের ও যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইসরায়েলের দিকে আসছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রিস থেকে এটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে রওনা দেয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের দিকে আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত মঙ্গলবার রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঁঘাটিতে আসে। সেখান থেকে এখন ইসরায়েলের দিকে রওনা দিয়েছে এটি।
ইউএসএস জেরাল্ড ফোর্ডের আগে মধ্যপ্রাচ্যে আসে আরেক রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে এসে উপস্থিত হয়। এটির সঙ্গে আছে আরও অন্তত ডজন খানে যুদ্ধজাহাজ।
জলের পাশাপাশি আকাশেও শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান নিয়ে এসেছে।
তৃতীয় দফায় আলোচনায় বসল যুক্তরাষ্ট্র ও ইরান
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জেনেভায় অবস্থিত ওমানের দূতাবাসে এ আলোচনা হচ্ছে। এতে মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
তৃতীয় দফার এ আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও তার জামাতা জের্ড ক্রুসনার।
বিশ্লেষকরা সতর্কতা দিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধার আগে এটিই সর্বশেষ কূটনৈতিক সুযোগ। এরপর হয়ত মার্কিন সেনারা ইরানে হামলা শুরু করতে পারে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তাদের সামনে ‘ঐতিহাসিক সুযোগ’ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কাছাকাছি আছে তেহরান।
এমটিআই