ইরানের রাজধানীতে নতুন করে ব্যাপক বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) জানিয়েছেন, তেহরানের পশ্চিমাঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা তেহরান থেকে জানিয়েছেন, তারা সিরিজ হামলার শব্দ শুনতে পেয়েছেন।
দেশটির বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের পার্শ্ববর্তী দুই শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারমধ্যে বুশেহর রয়েছে। এই শহরটিতে ইরানের অন্যতম বড় পারমাণবিক অবকাঠামো অবস্থিত। সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাও তেহরানে নতুন বিস্ফোরণের তথ্য জানিয়েছে।
নতুন এসব বিস্ফোরণের আগে ইসরায়েলি বিমানবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছিল, তারা ইরানে আবাও হামলা চালাচ্ছে।
সূত্র: বিবিসি
এমটিআই