ইসরায়েলের দিকে মুহুর্মুহু মিসাইল ছুড়ছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক ঘণ্টার মধ্যে অসংখ্য মিসাইল ছুড়েছে ইরান। ছোট ও বড় আকারে এসব মিসাইল ছুড়ছে তেহরান। এরমধ্যে একসঙ্গে সর্বোচ্চ ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে।
এরমধ্যে একটি হামলায় ইসরায়েলের তেলআবিবে ২০ জন আহত ও এক নারী নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এটিই প্রথম মৃত্যুর ঘটনা ছিল।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী আরেকটি মিসাইল ব্যারেজ শনাক্ত করেছ। যেটি এখন ইসরায়েলের দিকে ছুটে আসছে। এসব মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরআগে উত্তরাঞ্চলে ঢুকে পড়ে ইরানি ড্রোন। তবে এসব ড্রোন তারা ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের হামলার পাশাপাশি ইরানকে লক্ষ্য করে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। সর্বশেষ তথ্যে ইসরায়েল জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইরানে আরেক দফা হামলা চালাতে যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই