ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
আজ রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তিন সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় তিন সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
তবে তারা কীভাবে কোথায় নিহত হয়েছেন এ ব্যাপারে কিছু জানায়নি পেন্টাগন।
ইরানে গতকাল বড় ধরনের হামলার পর আজই প্রথম নিজেদের সেনাদের মৃত্যুর তথ্য জানাল যুক্তরাষ্ট্র।
যুদ্ধে আরও কয়েকজন সেনা অল্প আহত হয়েছেন। যারা শিগগিরই আবার কাজে ফিরতে পারবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
তবে পরিস্থিতি এখন অন্যরকম থাকায় আগামী ২৪ ঘণ্টা নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।
সূত্র: এএফপি
এমটিআই