খামেনির মৃত্যুতে ‘ব্যথিত’ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে তিনি ‘ব্যথিত’।
গতকাল রোববার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে তার্কিস প্রেসিডেন্ট লিখেছেন, “গতকালকের হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত।” তিনি তার পোস্টে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এমটিআই