হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে বিপ্লবী গার্ডের হামলা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এ ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড। জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ বলে উল্লেখ করেছে বাহিনীটি।
হামলার ব্যাপারে তারা এক বিবৃতিতে বলেছে, “এটিএইচই নোভা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র, দুটি ড্রোনের দ্বারা হামলার শিকার হয়েছে। ট্যাংকারটি এখনো জ্বলছে।”
গত শনিবার হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এখন দিয়ে পরিবহণ করা হয়। হরমুজ বন্ধের মাধ্যমে বিশ্ব এখন জ্বালানির অনিশ্চয়তায় পড়েছে।
সূত্র: এএফপি
এমটিআই