• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
চারদিনে শেষ হয়ে যাবে প্রতিরক্ষা ব্যবস্থা

যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬, ০৩:১২
অ+
অ-
যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে অন্যান্য দেশের সহায়তা চাইছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

বিজ্ঞাপন

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাওয়া নিয়েও উদ্বিগ্ন দুই দেশ।

উপসাগরীয় অঞ্চলের এ দুই ধনী দেশ যুক্তরাষ্ট্রের কাছের মিত্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর আমিরাত ও কাতারের বিভিন্ন ঘাঁটি, সামরিক অবকাঠামো, জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

বিজ্ঞাপন

ব্লুমবার্গ বলেছে, কাতার ও আমিরাত মিত্র দেশগুলোকে জানিয়েছে, এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বহুলাংশে বৃদ্ধি করতে পারে।

কাতারের এক কর্মকর্তা বলেছেন, জ্বালানি পরিবহণের (সামুদ্রিক) পথ যদি এ সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বাধাগ্রস্ত হয়। তাহলে তরলীকৃত প্রাকৃতি গ্যাসের দাম আজকের (সোমবার) তুলনায় আরও অনেক বেড়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত এখন মিডিয়াম রেঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য হিসেবে চাইছে।

বিজ্ঞাপন

অপরদিকে কাতার জানিয়েছে, আগামী চারদিনের মধ্যে তাদের মার্কিন প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসতে পারে। এখন কাতারের ড্রোন প্রতিহত করার জন্য অন্য দেশের কাছে সহায়তা চাইছে তারা।

সূত্র: ব্লুমবার্গ

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধসংযুক্ত আরব আমিরাতকাতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

মধ্যপ্রাচ্যের সংঘাত : লেবানিজ প্রবাসীদের স্মৃতিতে ফিরছে শৈশবের বিভীষিকা

মধ্যপ্রাচ্যের সংঘাত : লেবানিজ প্রবাসীদের স্মৃতিতে ফিরছে শৈশবের বিভীষিকা