ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে এ মিসাইলগুলে ছোড়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
এরআগে ছোড়া মিসাইলের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই