ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার প্রায় রাত ৩টার দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে ইরানি বাহিনী।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের মিসাইলের কারণে মধ্য ইসরায়েলে সতর্কতামলক সাইরেন বেজে উঠেছে।
তারা বলেছে, গত সাত ঘণ্টার মধ্যে প্রথমবারের মতো আবারও মিসাইল ছুড়েছে ইরান। এরআগে মঙ্গলবার সারাদিনে চার দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই