• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১৪:২৯
অ+
অ-
ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরপত্তা বাড়াতে সেখানে বেশ কয়েকটি রাফাল যুদ্ধ পাঠাচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট।

বিজ্ঞাপন

আমিরাতের রাজধানী আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত সেই ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েক শ কর্মকর্তা ও সদস্য।

মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, “গত ১ মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির ওপরে আকাশসীমাকে নিরাপদ রাখা।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‍যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হয়েছে। দুই দেশের অভিযানের জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সব সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

গত ২ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের নৌঘাঁটিতেও ইরানি হামলা হয়েছে। এ ঘটনার জেরে ভূমধ্যসাগরে গতকাল নিজেদের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল মোতায়েন করেছে ফ্রান্স।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতফ্রান্সইরানের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

দুবাইয়ে এক ভবনে সরাসরি আঘাত হানল ড্রোন

দুবাইয়ে এক ভবনে সরাসরি আঘাত হানল ড্রোন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

আমিরাতের পেসারের দাবি, ‘বুমরাহকে আমিই স্লোয়ার শিখিয়েছি’

আমিরাতের পেসারের দাবি, ‘বুমরাহকে আমিই স্লোয়ার শিখিয়েছি’