লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ হিজবুল্লাহর

লেবাননের খাইম শহরে দখলদার ইসরায়েলের সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
তারা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধা সাড়ে ৬টার দিকে ইসরায়েলি সেনারা খাইম দিয়ে লেবাননে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের অবস্থান লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এরপর ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। যা এখনো চলছে বলে বিবৃতিতে জানিয়েছে তারা। তাদের হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
আলাদা এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের কিরাত সামোনাতে রকেট নিক্ষেপ করেছে। সেখানেও দখলদারদের সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
সূত্র: আলজাজিরা
এমটিআই