ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে অংশ নেব আমরা

ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্র অংশ নেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরানকে যিনি সামনে নেতৃত্ব দেবেন, ইরানের সঙ্গে আমরাও সেই ব্যক্তিকে (নেতা) নির্বাচন করব।”
“আমাদেরই নতুন নেতাকে নির্বাচন করতে হবে। অনেকটা ভেনেজুয়েলার মতো। যেখানে এখন একজন বেশ অসাধারণ নেতা দেশ চালাচ্ছেন।”
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। ওই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই আছেন তিনি।
রদ্রিগেজকে ধরে আনার পর ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হন। তিনি মাদুরো সরকারের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।
সূত্র: রয়টার্স
এমটিআই