ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে লেবানন থেকে হামলা

দখলদার ইসরায়েলে হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বাংলাদেশ সময় রাত প্রায় ২টা এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় হিজবুল্লাহ।
মিসাইল হামলার আগে ইসরায়েলি শহর কিরাত সামোনাকে লক্ষ্য করে রকেট ছুড়েছিল তারা।
হিজবুল্লাহর এই হামলার প্রায় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমটিআই