ইরানে স্থল সেনা পাঠানো হতে পারে, কিন্তু এর জন্য খুব ভালো কারণ লাগবে

দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ইরানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তীব্র হচ্ছে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানে তারা স্থল সেনা পাঠাতে পারেন। তবে সেনা পাঠানোর জন্য অবশ্যই ভালো কারণ লাগবে।
রোববার নিজের সরকারি বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরানে সেনা পাঠানো হতে পারে। তবে এরজন্য ভালো কারণ লাগবে। আমি এ ব্যাপারে এখন কথা বলতে চাই না। আমি মনে করি না এটি এ মুহূর্তে উপযুক্ত প্রশ্ন। সেনা কি পাঠানো হতে পারে? হ্যাঁ। কিন্তু এজন্য ভালো কারণ, খুবই ভালো কারণ লাগবে। আমি বলব যদি আমরা কখনো সেনা পাঠাইও, তার আগে ইরানের সামরিক শক্তিকে এতটা দুর্বল করা হবে, যেন তারা স্থলে কোনো লড়াই করতে না পারে।”
তাকে অপর এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম নিয়ে আসার জন্য স্থল সেনা পাঠানো হতে পারে কি না। জবাবে তিনি বলেন, সম্ভাবনা আছে।
কিন্তু এ মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন
এমটিআই