যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলা
ইরানের সেই যুদ্ধজাহাজে নিহত হয়েছেন ১০৪ জন

গত বুধবার শ্রীলঙ্কার জলসীমায় ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেনায় সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় সবমিলিয়ে জাহাজে থাকা ১০৪ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। শ্রীলঙ্কার গল থেক ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি ছিল। ঠিক তখন সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ে মার্কিন নৌবাহিনী। এতে জাহাজটি ডুবে যায়।
ওই যুদ্ধজাহাজ থেকে সাহায্য চাইলে শ্রীলঙ্কার নৌবাহিনী সহায়তা করে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে নিয়ে যায় তারা।
সূত্র: রয়টার্স
এমটিআই