হরমুজ দিয়ে জাহাজ নেওয়ার দাবি করে পোস্ট ডিলিট করলেন মার্কিন মন্ত্রী

নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার জাহাজ নেওয়ার দাবি করে এক্সে পোস্ট করেছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস ওয়েট। তবে কিছুক্ষণ পর তিনি তার সেই পোস্ট আবার ডিলিট করে দিয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার এক্সে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস ওয়েট লেখেন, তাদের নৌবাহিনী নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে গেছে।
তার এ দাবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি পোস্ট ডিলিট করে দেন।
এর কিছুক্ষণ পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল দূরের কথা—ওমান সাগর, পারস্য সাগর এবং হরমুজ প্রণালীতে কোনো জাহাজ আসারই সাহস করেনি।
সূত্র: আলজাজিরা
এমটিআই