ইরানের বিরুদ্ধে ‘যতদিন প্রয়োজন ততদিন’ যুদ্ধ চালাতে প্রস্তুত ইসরায়েল

দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যতদিন যুদ্ধ চালানো প্রয়োজন ঠিক ততদিনের জন্যই প্রস্তুত আছেন তারা।
গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের সেনাবাহিনী যতদিন এ ক্যাম্পেইন (যুদ্ধ) চালানো প্রয়োজন ততদিন চালানোর জন্য প্রস্তুত আছে।”
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, “এ যুদ্ধ নির্দিষ্ট সময়সীমা ছাড়া চলবে। যতদিন প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সকল লক্ষ্য অর্জন ও বিজয় না পাব।”
সূত্র: রয়টার্স
এমটিআই