ইরান আর একই ইরান নেই, বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সক্ষমতা কমে গেছে বলে দাবি করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) এ দখলদার সংবাদ সম্মেলনে বলেন, “ইরান আর একই ইরান নেই।”
তিনি জানান, তারা এখন ইরানকে পারমাণবিক অস্ত্র এবং মিসাইল তৈরি থেকে আটকানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম সম্পর্কে তিনি বলবেন। জবাবে নেতানিয়াহু বলেন, আমরা তাদের জীবনের নিরাপত্তার কথা বলতে পারি না।
বিজ্ঞাপন
এছাড়া মোজবতা খামেনিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ‘পুতুল’ হিসেবে অভিহিত করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি বলেন, মোজতবা এখনো প্রকাশ্যে আসতে পারেননি।
গত কয়েকদিনের মতো সর্বশেষ সংবাদ সম্মেলনেও নেতানিয়াহু বলেন, তারা ইরানের সরকার পতনের অবস্থা তৈরি করে দিতে পারবেন। তবে সরকারের চূড়ান্ত পতন ঘটাতে সাধারণ মানুষকেই রাস্তায় নেমে আসতে হবে।
সূত্র: আলজাজিরা
বিজ্ঞাপন
এমটিআই