• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে স্থলবাহিনী নামানোর প্রয়োজন নেই : মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১১:৩৭
অ+
অ-
ইরানে স্থলবাহিনী নামানোর প্রয়োজন নেই : মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

ইরানে চলমান যুদ্ধে মার্কিন স্থলবাহিনী নামানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম। সেই সঙ্গে তিনি বলেছেন, এই যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বিজ্ঞাপন

গত কাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে লিন্ডসে গ্রাহাম বলেন, “এ অভিযানে আমাদের লক্ষ্য হলো ইরানের পরমাণু অস্ত্রের হুমকি এবং ক্ষেপণাস্ত্র হুমকি’র শেকড় উপড়ে ফেলা। এ অভিযান শেষ হলে ইরানের ক্ষমতায় যারাই থাকুক— তারা যুক্তরাষ্ট্রকে আর হামলার হুমকি দিতে পারবে না। কারণ তাদের কাছে পরমাণু অস্ত্রও থাকবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকবে না। এ অভিযান আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।”

“আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী অভিযান চালাচ্ছে। তারা ভালোভাবে দায়িত্বপালন করছে। (এ অভিযানে) স্থলবাহিনীর সেনাদের নামানোর প্রয়োজন নেই। (কারণ) এটা ইরাক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার জার্মানি কিংবা জাপানও নয়।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

বিজ্ঞাপন

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুদ্ধের প্রথম দিন ২৮ অক্টোবর নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ ইরানের অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানের মার্কিন সেনাঘাঁটিগুলো এবং সেসব দেশের বিভিন্ন বেসামরিক স্থাপনায় দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

বিজ্ঞাপন

সূত্র : আলজাজিরা

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রইরানের খবরমধ্যপ্রাচ্যযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট

যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’