• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২০০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ২৩:৪৮
অ+
অ-
ইরান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২০০০ ছাড়াল
বৃহস্পতিবার তেহরানের বেহেস্ত-ই জহরা কবরস্থানে সাম্প্রতিক হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠানে যোগ দিয়ে শোকাহত মানুষ / ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধ ১৪তম দিনে গড়িয়েছে। সিএনএন-এর হিসাব অনুযায়ী, এই সংঘাতের ফলে বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মীসহ ২০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সবচেয়ে সাম্প্রতিক ঘটনায়, ইরাকে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ছয়জন পরিষেবা সদস্যের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

এখন পর্যন্ত নিহতের বিষয়ে যা জানা গেছে— 

• ইরান : জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বুধবার জানিয়েছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে ১৩০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (HRANA)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই সংখ্যা আরও অনেক বেশি। শুক্রবারের তাদের হিসাব মতে, বেসামরিক এবং সামরিক মিলিয়ে অন্তত ১৮৫৮ জন নিহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষ এক সপ্তাহেরও বেশি সময় ধরে অফিশিয়াল বা সরকারি তালিকা আপডেট করেনি।

বিজ্ঞাপন

• লেবানন : লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক আপডেটে জানিয়েছে, ইসরায়েল দেশটিতে হামলা শুরু করার পর থেকে অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।

• ইসরায়েল : অন্তত ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে বেইত শেমেশ শহরে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নয়জন এবং রোববার সকালে দক্ষিণ লেবাননে নিহত দুজন ইসরায়েলি সেনা রয়েছেন।

• যুক্তরাষ্ট্র : সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট ১৩ জন মার্কিন পরিষেবা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ইরাকে জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ছয়জন রয়েছেন। এছাড়া, রোববার কুয়েতে একটি অস্থায়ী অপারেশন সেন্টারে ইরানি হামলায় আরও ছয় মার্কিন পরিষেবা সদস্য নিহত হন।

বিজ্ঞাপন

• ইরাক : ৩২ জন ইরাকি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ‘পপুলার মোবিলাইজেশন ফোর্স’ (PMF)-এর সেনা। পিএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তাদের অন্তত ২৭ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার ইরাকি কুর্দিস্তানে একটি সামরিক ঘাঁটিতে হামলায় একজন ফরাসি সেনাও নিহত হন।

• কুয়েত : ছয়জন কুয়েতি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ৪ মার্চ একটি আবাসিক এলাকায় শ্রাপনেল বা স্প্লিন্টার পড়ার ফলে আহত হয়ে মারা যায় সে।

• সংযুক্ত আরব আমিরাত (UAE) : সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ‘হামলার’ ফলে আমিরাতি, পাকিস্তানি, নেপালি এবং বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

• বাহরাইন : বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি ‘বিদেশি জাহাজে’ বাধা দেওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে একজন নিহত হয়েছেন। পৃথকভাবে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, রাজধানী মানামায় ইরানি হামলায় ২৯ বছর বয়সী এক বাহরাইনি নারী মারা গেছেন।

• ওমান : ওমানে তিনজন নিহত হয়েছেন। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ওমান উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে একটি চালকবিহীন নৌকা তেল ট্যাঙ্কারে হামলা করার পর ট্যাঙ্কারে কর্মরত একজন ভারতীয় নাগরিক মারা যান। এছাড়া, ওমানের সোহর জেলায় একটি ড্রোন ‘বিধ্বস্ত’ হয়ে দুজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

• সৌদি আরব : সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ৮ মার্চ আল-খারজ শহরে একটি সামরিক প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র একটি আবাসিক স্থাপনায় আঘাত হানার পর দুজন নিহত হয়েছেন।

সূত্র : সিএনএন।

এমএআর/

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনানিহতযুদ্ধইসরায়েলআমেরিকাবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধংদেহী মনোভাব : মধ্যপ্রাচ্যে দুর্ধর্ষ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন

যুদ্ধংদেহী মনোভাব : মধ্যপ্রাচ্যে দুর্ধর্ষ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন

ইরানি নেতাদের ধরতে যুক্তরাষ্ট্রের ‘১০ মিলিয়ন ডলার’ পুরস্কার!

ইরানি নেতাদের ধরতে যুক্তরাষ্ট্রের ‘১০ মিলিয়ন ডলার’ পুরস্কার!

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

বিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

যুদ্ধের সর্বশেষ এবং ট্রাম্পের হুংকারবিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী