• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৩:৫৭
অ+
অ-
ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

ইরাকের ২ মার্কিন বিমানঘাঁটিতে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ বার হামলা চালিয়েছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ই ইরাক। আজ শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

বিজ্ঞাপন

ইরাকে যুক্তরাষ্ট্রের দু’টি ঘাঁটি আছে— আল হারির বিমান এবং আল আসাদ। দু’টিই বিমানঘাঁটি। শনিবারের বিবৃতিতে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, দু’টি বিমানঘাঁটিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জোটের যোদ্ধারা।

দ্য ইসলামিক রেজিস্ট্যান্সের বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি, আল হারির এবং আল আসাদ বিমানঘাঁটি কিংবা যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

মার্কিন বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিদিন মুহুর্মুহু ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থি বা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও।

ইরানি হামলার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে গতকাল শুক্রবার ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

সূত্র : এএফপি

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরাকযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল