• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৪:২০
অ+
অ-
যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাঙ্কারের সামরিক পাহারায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝে শনিবার হরমুজ প্রণালিতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সঙ্কটে নিরসনে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের অবাধ চলাচল নিশ্চিতে মার্কিন মিত্র ও অন্যান্য রাষ্ট্রের প্রতি ওই আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনও দেশই প্রকাশ্যে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি।

• কী বলছে কোন দেশ?

• যুক্তরাজ্য : ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য বর্তমানে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে।’’

বিজ্ঞাপন

• চীন : মার্কিন গণমাধ্যমকে চীনা দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বেইজিং সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানায়। এছাড়া স্থিতিশীল এবং বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষেরই রয়েছে।

• জাপান : জাপানি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্প অনুরোধ করেছেন বলেই জাহাজ পাঠাবে না জাপান। তারা বলেছেন, জাপান তার নিজস্ব সিদ্ধান্ত নিজেই গ্রহণ করে এবং স্বাধীন বিচার-বিবেচনাই হলো আমাদের মৌলিক নীতি।

• ফ্রান্স :  ট্রাম্পের আহ্বানের পর ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘না, ফরাসি বিমানবাহী রণতরী এবং এর নৌবহর পূর্ব ভূমধ্যসাগরেই থাকছে।’’

বিজ্ঞাপন

• দক্ষিণ কোরিয়া : দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের ওই আহ্বান সতর্কতার সাথে পর্যালোচনা করবে সিউল। একই সঙ্গে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করবে।

সূত্র: আল জাজিরা।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রইরানের খবরআন্তর্জাতিক বাণিজ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল