ইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তারা ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছেন। যদি তার সাহস থাকে তাহলে তিনি যেন পারস্য সাগরে জাহাজ আনেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য ওমান সাগর হয়ে হরমুজ প্রণালী দিয়ে পারস্য সাগরে যেতে হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। যা এখনো অবরুদ্ধই আছে।
বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প বলেন না ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছেন? ঠিক আছে, যদি তার সাহস থাকে, তাহলে পারস্য সাগরে তাকে জাহাজ আনতে দিন।”
বিপ্লবী গার্ডের এ মুখপাত্র আরও বলেছেন, তারা এখন পর্যন্ত যেসব মিসাইল ব্যবহার করেছেন সেগুলো এক যুগ আগে তৈরি করা। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের পর তারা আরও যেসব নতুন মিসাইল তৈরি করেছেন সেগুলো এখনো ব্যবহার করা হয়নি।
বিজ্ঞাপন
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমটিআই