• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৮:০২
অ+
অ-
যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

বিজ্ঞাপন

উর্দু ভাষায় লেখা সেই ধন্যবাদবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরানের এবং এমন এক সময়ে সৈয়দ আরাগচি এই ধন্যবাদ জ্ঞাপন করলেন, যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয় সৌদি আরবকে।

গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজকে নিরাপদে যাওয়ার সুযোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : আলজাজিরা

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানইরানের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান