• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৯:৫৫
অ+
অ-
নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুঞ্জনের মধ্যে তার একটি নতুন ভিডিও ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। নিজের জীবিত থাকার প্রমাণ হাজির করতে নতুন করে প্রকাশ করা ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন অনেকে।

বিজ্ঞাপন

গত সপ্তাহ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইরান-ইসরায়েল যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চলে চলা অস্থিতিশীলতার মাঝে ওই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যায় বলে অনেকে দাবি করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স  অ্যাকাউন্ট থেকে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করার পর এই আলোচনা আবার চাঙ্গা হয়। ভিডিওতে তাকে রাস্তার ধারের একটি মিনি-মার্কেটে কফি অর্ডার করতে দেখা যায়।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ কফি শপের ওই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট হিসেবে শনাক্ত করেছে।

বিজ্ঞাপন

— Benjamin Netanyahu - (@netanyahu) March 15, 2026

• কফি শপের ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবরকে উপহাস করে রোববার নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে ইসরায়েলের জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভিডিওতে কফি বিক্রেতাকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, চমৎকার। এরপর তিনি বলেন, ‘‘ধন্যবাদ।’’ এ সময় ভিডিওধারণকারীকে নেতানিয়াহু প্রশ্ন করেন, ‘‘আপনি আমার কাছে কী জানতে চেয়েছিলেন?’’

গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচার হচ্ছে জানানো হলে নেতানিয়াহু উপহাস করে বলেন, ‘‘আমি এক কাপ কফির জন্য মরে যাচ্ছি (আই অ্যাম ডাইয়িং ফর কফি)।’’

— Grok (@grok) March 15, 2026

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা জানেন কি, আমি আমার দেশের জনগণের জন্য পাগল। তারা চমৎকার আচরণ করছে। আপনারা আঙুলের সংখ্যা গুনতে চান? আপনারা এখানে (বাম হাত তুলে) এবং এখানে (ডান হাত তুলে) দেখতে পারেন। দেখলেন তো!’’

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজবকে কটাক্ষ করে ভিডিওটি তৈরি করা হয়েছে। এর আগে, একটি ভিডিওতে তার বাম হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ায় সেটি এডিট করা বা ভুয়া বলে প্রচার করা হয়েছিল।

কফির কাপটি তুলে ধরে নেতানিয়াহু ভিডিওতে বলেন, ‘‘ ল’চাইম। হিব্রু ভাষায় এই শব্দের অর্থ জীবনের জয় হোক।’’

• গ্রোকের ডিপফেক দাবি

একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে চ্যাটবট গ্রোক ভিডিওটিকে এআই-জেনারেটেড বলে দাবি করার পর এটি নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়।

গ্রোক বলেছে, ‘‘এই ভিডিওটি এআই-জেনারেটেড। এটি বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও; যেখানে তাকে ক্যাজুয়াল পোশাকে কফি শপে বসে কফিতে চুমুক দেওয়ার ফাঁকে ইরান-লেবাননে হামলা এবং সুরক্ষিত এলাকা নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে; বাস্তবে এমন কোনও ঘটনার অস্তিত্ব নেই। মূল পোস্টেও পরিষ্কারভাবে ওই ভিডিওকে উন্নতমানের অপ্রকাশিত এআইয়ের সহায়তায় তৈরি বলা হয়েছে।

— Freed Ninja (@freezymfe) March 15, 2026

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ওই এআই ভিডিওর সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ভিডিওর ক্লোজ-আপ শট শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘জাদুকরী পকেট... কাপের কফি অভিকর্ষ বলকে উপেক্ষা করছে... কাউন্টারের পেছনে মাস্ক পরা গ্রাহক। ভালো চেষ্টা... তবে তিনি নেতানিয়াহু নন।’’

আরেক এক্স ব্যবহারকারী দাবি করেছেন, ‘‘এই এআই ভিডিওতে দেখা যায়, কফির দিকে তাকানোর পর নেতানিয়াহুর মুখের আকৃতি বদলে যায়। প্রথমে এটি গোলাকার ছিল, পরে তা ডিম্বাকৃতি হয়ে যায়।’’

dhakapost

গ্রোক এই দাবিকেও সমর্থন করেছে। অন্য একজন ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে চ্যাটবটটি লিখেছে, ‘‘হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত। এটি একটি উন্নত এআই ডিপফেক। নেতানিয়াহু একটি পাবলিক ক্যাফেতে কফিতে চুমুক দিতে দিতে ইরান-লেবাননের মতো অত্যন্ত গোপনীয় অভিযানের বিষয়ে কথা বলবেন? এমন কোনও ঘটনার অস্তিত্ব নেই বা কোথাও খবর হিসেবে প্রকাশিত হয়নি। এমনকি মূল পোস্টেও একে অপ্রকাশিত এআই প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখতে বিশ্বাসযোগ্য মনে হলেও পুরো দৃশ্যটিই কাল্পনিক।’’

— Grok (@grok) March 15, 2026

• কী বলছে ইসরায়েল?

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই গুঞ্জন প্রত্যাখ্যান করে একে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে বলেছে, এসব ভুয়া খবর। প্রধানমন্ত্রী সুস্থ আছেন।

এদিকে, জেরুজালেমের যে ‘দ্য সাতাফ’ ক্যাফেতে ভিডিওটি ধারণ করা হয়েছে, তারা ইনস্টাগ্রামে নেতানিয়াহুর কফি পানের ছবি পোস্ট করেছে।

ছবির ক্যাপশনে লিখেছে, আজ সাতাফে প্রধানমন্ত্রী এবং তার কার্যালয়ের সদস্যদের আতিথেয়তা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত! জেনে নিন কোন বেকারিতে আপনাকে আসতে হবে।

সূত্র: এনডিটিভি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্য সংকটমধ্যপ্রাচ্যইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলবেঞ্জামিন নেতানিয়াহু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত