ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ সেনা আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। আর বাকি যে ১৯০ জন আছেন তাদের মধ্যে ১৮০ জন আবারও দায়িত্বে ফিরে গেছেন।
বিজ্ঞাপন
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে।
সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস বলেছেন, “ইরান যুদ্ধে প্রায় ২০০ সেনা আহত হয়েছেন। যারমধ্যে ১০ জন গুরুতর আহত। ইতিমধ্যে ১৮০ জন দায়িত্বে ফিরেছেন। আহতের মধ্যে রয়েছে পোড়া, ভয়জনিত মস্তিষ্কের আঘাত এবং শার্পনেলের আঘাত।
আহতদের বেশিরভাগই ইরানের আত্মঘাতী ড্রোনে আহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা
এমটিআই