• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১২:৪১
অ+
অ-
বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা ফেলেছে মার্কিন বাহিনী। ভবনটিতে একটি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা থাকতেন। যে চারজন নিহত হয়েছেন, তারা সেই ভবনটির বাসিন্দা এবং ওই গোষ্ঠীটির সদস্য।

গতকাল সোমবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানপন্থি সেই সশস্ত্র গোষ্ঠী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে দূতাবাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, ড্রোন হামলার পর কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে দূতাবাস থেকে।

তাদের রকেট ছোড়ার কয়েক ঘণ্টা পর জাদিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

এদিকে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবারের ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের সি-আরএএম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আলজাজিরা

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরাকনিহতযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত