• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের একজন আলী লারিজানি, কে তিনি?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৬:২৮
অ+
অ-
ইরানের একজন আলী লারিজানি, কে তিনি?

আজ মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, হামলায় তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

৭৭ বছর বয়সী আলী লারিজানি ইরানের মাজানদারান প্রদেশের আমোল শহরের একটি বিত্তবান পরিবারের সন্তান। তার জন্য অবশ্য হয়েছে ইরাকের নাজাফ শহরে, ১৯৫৮ সালে। আলী লারিজানির পিতা ছিলেন ইরানের একজন বিখ্যাত আলেম। ২০ বছর বয়সে তিনি ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মেয়ে ফারিদেহ মোতাহারিকে বিয়ে করেন। খোমেনি অবশ্য তখনও ইরানের সর্বোচ্চ নেতা হননি। লারিজানি-ফারিদেহ-এর বিয়ের এক বছর পর ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হয় এবং সেই বিপ্লবের পর সর্বোচ্চ নেতা হন খোমেনি।

পড়াশোনা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে সমবয়সী অন্যান্যদের চেয়ে ভিন্ন ছিলেন লারিজানি। সমবয়সীদের মতো তিনি মাদ্রায়সায় যাননি, বরং পড়াশোনা করেছেন পাশ্চাত্য ধাঁচের শিক্ষায়। উচ্চমাধ্যমিক শেষ করার পর গণিত ও কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি নেন লারিজানি, তারপর পাশ্চাত্য দর্শনের ওপরে ডক্টরেট ডিগ্রি নেন। তার ডক্টোরাল থিসিসের বিষয় ছিল পশ্চিমা দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শন।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এ যোগ দেন লারিজানি। তার কয়েক বছর পর সামরিক বাহিনী ছেড়ে সরকারি প্রশাসনের আসেন এবং কয়েক বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপর ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম আইআরআইবি’র শীর্ষ নির্বাহী পদেও ছিলেন কয়েক বছর।

বিজ্ঞাপন

২০০৫ সালে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্বাহী সচিব হন লারিজানি। ২০০৭ সালে এই পদ থেকে অব্যাহতি নেন এবং পরের বছর ২০০৮ সালে ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে যোগ দেন।

টানা তিন মেয়াদ পার্লামেন্টের স্পিকার পদে ছিলেন লারিজানি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফান্স, চীন ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত জ্যাকোপা নামের যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লারিজানি।

২০২৫ সালের আগস্টে ফের  সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্বাহী সচিবের পদে ফেরেন লারিজানি। মঙ্গলবারের হামলার আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র : আলজাজিরা

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরমধ্যপ্রাচ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখবে ওমান

বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখবে ওমান

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল

ইরানের আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল