মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, “যারা ইসরায়েলের জন্য হুমকি হবে তাদের আমরা টার্গেট করা অব্যাহত রাখব।”
বিজ্ঞাপন
তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তারা মোজতবা খামেনির ব্যাপারে কিছু জানেন কি না। জবাবে এ দখলদার বলেন, “না”। তবে মোজতবাকে খুঁজে বের করে হত্যার হুমকি দেন এফি ডেফরিন।
তিনি বলেন, “মোজতবা খামেনির এখন কি অবস্থা সে ব্যাপারে আমরা কিছু জানি না। তবে আমি একটি বিষয় বলতে পারি, যারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাদের আমরা তাড়া করে বেড়াব। যেমনটি প্রমাণিত হয়েছে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত উঁচু করবে তারা আমাদের টার্গেট থেকে বাইরে থাকবে না। আমরা তাকে তাড়া করব, খুঁজে বের করব এবং হত্যা করব।”
এছাড়া ইরানের প্যারামিলিটারি বাসিজ ফোর্সের সদস্যদের হত্যা করা অব্যাহত রাখা হবে বলেও জানান এ দখলদার। গতকাল রাতে বাজিস ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরায়েল।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন
এমটিআই